বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বান্দরবানের রোয়াংছড়িতে ৭১ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনে পাহাড়ের সবখানে উন্নয়নের সুবাতাস বইছে।এখন জেলার প্রতিটি উপজেলায় শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ সহ ব্যাপক অবকাঠামো গত উন্নয়ন হয়েছে।

এখন প্রত্যন্ত এলাকায় সড়ক ও ব্রিজ নির্মাণের ফলে স্থানীয় জনসাধারণ নিজেদের উৎপাদিত কৃষিজাত পণ্য খুব সহজেই জেলা শহরে বিক্রির জন্য আনতে পারছেন।ফলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি সহ বেড়েছে জীবনযাত্রার মান।যার একমাত্র অবদান বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব।তাই আগামীতেও এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামীলীগের বিকল্প নাই।

মঙ্গলবার ৭ই নভেম্বর সকালে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার বেতছড়া ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বৈদ্যপাড়া, ২ নং তারছা,বেতছড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে একটি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, এবং ৪৫ কোটি টাকা ব্যয়ে ৫ টি কাজ সহ সর্বমোট ৪৯ কোটি টাকা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ১৮ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া এলাকায় সাঙ্গু নদীর উপর পিসি গার্ডার ব্রীজ নির্মাণ, ১ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া হেডম্যান পাড়া সেচ ড্রেইন নির্মাণ,১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে বৈদ্য পাড়া সেচ ড্রেইন নির্মাণ,১কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে মেরাই পাড়া সেচ ড্রেইন নির্মাণ, ৩০ লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া বাজার জামে মসজিদ নির্মাণ সহ সর্বমোট ২১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

উদ্বোধন পরবর্তী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি উক্যচিং মারমা এর সভাপতিত্বে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী।

সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা,ভাইস চেয়ারম্যান, মোঃ হারুন-অর-রশীদ,জেলা পরিষদের সদস্য, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,এলজিইডি বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, সহকারী পুলিশ সুপার, আমজাদ হোসেন,বান্দরবান পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ খোরশেদ আলম।সহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...