শনিবার, ১৫ আগস্ট ২০২৬

১১ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রুটের উদ্বোধনী ট্রেন কক্সবাজার গেল আজ

নিজস্ব প্রতিবেদক

বৃটিশ পারেনি, পাকিস্তান পারেনি, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই স্বাধীনতার ৫২ বছর পর পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো ট্রেন যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে আগামী ১১ নভেম্বর।

আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার লাইনে যে ট্রেনের মাধ্যমে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন তা আজ (৭ নভেম্বর) দুপুর ২ টা ২০ মিনিটে চট্টগ্রাম রেল স্টেশন থেকে হুইসেল বাজিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছে।

এসএসএফের সদস্যদের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তায় উদ্বোধনী ট্রেনের ১৫ বগির সাথে অতিরিক্ত ৪ বগিসহ মোট ১৯ টি নতুন বগি এবং ২ টি নতুন আধুনিক উচ্চ গতির ইঞ্জিনের কম্পোজিশনে ট্রেনটি কক্সবাজার নিয়ে যওয়া হয়।

এই ট্রেনের সাথে রেলওয়ে পূর্বাঞ্চলের রেলওয়ে ম্যানেজার(ডিআরএম) প্রকৌশলী সাইফুল ইসলাম, বিভাগীয় যন্ত্র প্রকৌশলীসহ রেলওয়ের ১০০ জন কর্মকর্তা কক্সবাজার যাচ্ছেন বলে ট্রেন ছাড়ার আগ মুহূর্তে রেলওয়ে পূর্বাঞ্চলের রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) প্রকৌশলী সাইফুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আইকনিক স্টেশন থেকে দোহাজারী- কক্সবাজার নবনির্মিত রেললাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। এজন্য উদ্বোধনী ট্রেনটি এসএসএফএর তত্ত্বাবধানে অল্প কিছুক্ষন পর চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। উদ্বোধনী ট্রেনটি ঐদিন কক্সবাজার আইকনিক স্টেশন থেকে রামু স্টেশন পর্যন্ত আসবে। উদ্বোধন উপলক্ষে কক্সবাজার আইকনিক স্টেশন বিল্ডিং এবং রামু স্টেশন এখন সম্পূর্ণ ভাবে চালু বলে জানিয়েছেন তিনি।

মোট ৪জন লোকোমাস্টার (ট্রেন চালক) এবং ৪ জন সহকারী লোকমাস্টার যাচ্ছেন সাথে। এসএসএফ যাদের ক্লিয়ারেন্স দিবেন তারা উদ্বোধনী ট্রেন চালাবেন বলেও জানান ডিআরএম সাইফুল ইসলাম।

প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত আধুনিক উচ্চ গতির ইঞ্জিন ২টি ইঞ্জিন ও ১৯টি কোচের ট্রেন কক্সবাজার গেল আজ (৭ নভেম্বর) মঙ্গলবার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

আরও পড়ুন

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...