কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি–জামাতের হরতাল ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) রাইখালী বাজারে এ কর্মসূচী পালন করা হয়।
রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুইচাপ্রু মারমার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ তালুকদারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মফিজুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সহ সভাপতি বির্দশন বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, তথ্য সম্পাদক আবুল কাশেম, শ্রম সম্পাদক অজয় সেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শৈবাল সরকার সাগর, সদস্য উজ্জল ভট্টাচার্য, বাবলু খিয়াং, থোয়াইহাচিং মারমা,ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে, কৃষক লীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন কাপ্তাই উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা যেকোনো মূল্যে বিএনপি জামাতের নৈরাজ্য প্রতিহতে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তত থাকার উদাত্ত আহ্বান জানান।
