মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কাপ্তাই বন বিভাগের অভিযানে ৫০ ঘনফুট সেগুন কাঠ জব্দ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অভিযানে অবৈধভাবে পাচারের জন্য মজুদকালে ৫০.৪৫ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা। 

সোমবার(৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে  ৭ টায়  গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও)  এর নির্দেশে  কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এবং কাপ্তাই বন বিভাগের কর্মীরা কাপ্তাই  লেকের পাশে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর  জাকির হোসেন স’মিলের পাশে পানিতে ডুবানো অবস্থায় এই সেগুন গোল  কাঠ জব্দ করেন।

কাপ্তাই রেঞ্জ অফিসার মুরাদ বলেন, গোপন সংবাদদের ভিত্তিতে খবর পাই যে,  স’ মিল এলাকার পাশে কাপ্তাই লেকে পানিতে ডুবানো অবস্থায় কিছু সেগুন কাঠ পাচারের উদ্যোশে মজুদ করা হয়েছে। তাৎক্ষণিক সন্ধ্যায় বন বিভাগের কর্মীদের নিয়ে কাঠ গুলো জব্দ করি। আমরা আসার আগে পাচারকারী দল পালিয়ে যায়।

উদ্ধারকৃত  কাঠগুলো  কাপ্তাই রেঞ্জ অফিস হেফাজতে আনা হয়েছে এবং এই বিষয়ে   বন মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...