মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাফায়েত মেহেদী,মিরসরাই

সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য আই.টি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

ওইদিন শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা, আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার বিগত ১৫ বছরে সবচেয়ে বেশি উন্নয়ন সাধিত হয়েছে। অথচ বিএনপি জামায়াত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। হরতাল অবরোধ অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। তাই দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তারা উন্নয়নের পথে থাকবে নাকি বিএনপির টেক ব্যাক বাংলাদেশ নামে পিছনে ফিরে যাবে।’

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, মিরসরাই পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সদস্য ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন মনছুর, শাখাওয়াত উল্লাহ রিপন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুদ্দীন চৌধুরী রূপম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মামুন উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম ফাহিমুল হুদা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্তী, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক আরিফুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...