চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ফরিদ আহমেদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার ( ৬ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বিএসআরএম এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ফরিদ আহমেদ উপজেলার জোরালগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার কোব্বাদ ভুঁইয়া বাড়ির বাসিন্দা। তিনি বেশকিছু দিন যাবত মানসিক ভারসাম্যহীন জীবন যাপন করছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, পূর্বাঞ্চল রেলওয়ের বিএসআরএমের এলাকার চেয়ারম্যান রোডের মুখে সোমবার সকাল ৮টার দিকে ট্রেনে ধাক্কায়
বৃদ্ধ ফরিদ আহমে (৬০) এর মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। পরে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জোরালগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইনূর হোসেন বলেন, সোমবার সকালে আমার ওয়ার্ডের বৃদ্ধ ফরিদ আহমেদ ট্রেনের ধাক্কায় নিহত হন। তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন জীবনযাপন করছি।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল করে পরিবারে আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
