মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

অপরাধমুক্ত সমাজ গড়তে হলে পুলিশের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পুলিশ-জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়ায় কমিউনিটি পুলিশং ডে পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে পটিয়ার একটি কমিউনিটি সেন্টার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বর্ণাঢ্য এক র্যালী বের করা হয়। র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পটিয়া থানার আয়োজনে আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।

পটিয়া থানার ওসি প্রিটন সরকারের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুণুর রশিদ, কাউন্সিলর রুপক কুমার সেন, জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, হাইদগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক।

আলোচনা সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা, যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে সমাজে অপরাধ ভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। এটি একটি গণমুখী, প্রতিরোধমূলক এবং সমস্যা সমাধানমূলক পুলিশি ব্যবস্থা।

বক্তারা আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কমিউনিটি পুলিশং ব্যাবস্হাকে ঢেলে সাজিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের পুলিশের কাজে সহযোগিতা করার সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে অপরাধ বিরোধী সচেতনতা তৈরিই কমিউনিটি পুলিশিংয়ের অন্যতম মূল লক্ষ্য। বিশেষ করে বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বৃদ্ধিসহ নানা গঠনমূলক সামাজিক কর্মকান্ড চালানো। যাতে সমাজ থেকে এ ধরনের অপরাধ দূর হয়। একই সঙ্গে মানুষ এ ধরনের অপরাধের বিষয়ে আরও বেশি সচেতন হয়। একই সঙ্গে জনগণ যেন এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হন এবং সাহস পান।

এমন নানা ইতিবাচক চিন্তাভাবনার অংশ হিসেবেই প্রতিবছর কমিউনিটিং পুলিশিং ডে পালন করা হয়। কারণ পুলিশ বাহিনীর একার পক্ষে সমাজ থেকে সব ধরনের অপরাধ দূর করা সম্ভব নয়। অপরাধমুক্ত সমাজ গড়তে হলে পুলিশের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। এমনকি চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনগণের মিথস্ক্রিয়ার ফলে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারিত্ব বেড়েছে।

এসময় আরো বক্তব্য রাখেন, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক চৌধুরী, উপপরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ, দয়াল হরি, উৎপল চক্রবর্তী, মোস্তফা আল মামুন, সহকারী উপপরিদর্শক আনোয়ার হোসেন, জিয়াউল হক জিয়া, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...