শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিশ্বকাপে ৭ ম্যাচে ডি ককের ৪ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের চলতি আসরে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার এই তারকা ওপেনার ইতোমধ্যে সাত ম্যাচে অংশ নিয়ে ৪ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি করেছেন কুইন্টন ডি কক।

এর আগে ২০১১ সালের বিশ্বকাপে দুটি সেঞ্চুরি হাঁকান দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। চলতি আসরে নিজেদের প্রথম সাত ম্যাচে ৪টি সেঞ্চুরি হাঁকিয়ে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেলেন ডি কক।

বিশ্বকাপের এক আসরে তিন বা তার বেশি সেঞ্চুরি হাঁকান অস্ট্রেলিয়ান তারকা মার্ক ওয়াহ, ম্যাথু হেইডেন ও বর্তমান তারকা ডেভিড ওয়ার্নার।

ভারতের সাবেক ও বর্তমান অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও রোহিত শর্মা বিশ্বকাপের এক আসরে তিন বা তার বেশি সেঞ্চুরি হাঁকান। একই নজির গড়েন শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন কুইন্টন ডি কক। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ডি কক করেন ১০০ রান। এরপর দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১০৯ রান।

শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই সেঞ্চুরির পর নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে ২০ ও ৪ রানে আউট হন ডি কক। এরপর বাংলাদেশ দলের বিপক্ষে খেলেন ১৭৪ রানের ইনিংস। এরপর পাকিস্তানের বিপক্ষে করেন ২৪ রান।

আজ বুধবার ভারতের পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফের সেঞ্চুরি করেছেন ডি কক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...