শনিবার, ১৩ জুন ২০২৬

মেসির হাতে অষ্টম ব্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি না আর্লিং হলান্ড। কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর? বেশ কিছু দিন থেকে এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ফুটবল পাড়ায়। শেষ পর্যন্ত সব গুঞ্জন থামিয়ে অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি।

সোমবার (৩০ অক্টোবর) রাতে প্যারিসের শ্যালে থিয়েটারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ফ্রান্স ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি তার হাতে তুলে দেন সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারকা ফুটবলার দিদিয়ের দ্রগবা ও ফরাসি সাংবাদিক স্যান্ডি হ্যারিবাট।

২০০৯ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন মেসি। এরপর তারই রাজত্ব চলতে থাকে। বার্সেলোনার জার্সিতে টানা তিনটি ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন এই ফুটবল জাদকুর। ২০২১ এ জেতেন ফরাসি ক্লাব পিএসজির জার্সিতে। আর এবার জিতলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে।

ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন মেসি। এমনকি নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়েও দারুণ শুরু করেছিলেন।

ব্যালনের প্রায় সাত দশকের ইতিহাসে কেবল দ্বিতীয়বারের মতো মৌসুম বিবেচনায় আনা হয়েছে। আগে বার্ষিক পারফরমেন্সের ওপর ভিত্তি করে ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হতো। ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার রীতি চালু করা হয়। ১৯৯৪ সাল পর্যন্ত পুরস্কারটি শুধু ইউরোপের খেলোয়াড়দেরই দেওয়া হতো। এর পর থেকে ইউরোপে খেলা বিশ্বের যেকোনো খেলোয়াড়ের জন্য পুরস্কারটি উন্মুক্ত করে দেওয়া হয়। ২০০৭ সাল থেকে কেবল ইউরোপের সেরা নয়, পুরস্কারটি দেওয়া শুরু হয় বিশ্বের সেরা ফুটবলারকে।

কে কোন পুরস্কার জিতছেন

বর্ষসেরা পুরুষ খেলোয়াড়
লিওনেল মেসি
বর্ষসেরা নারী খেলোয়াড়
আইতানা বোনামাতি (স্পেন, বার্সেলোনা)
বর্ষসেরা ক্লাব (পুরুষ)
ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)
বর্ষসেরা ক্লাব (নারী)
বার্সেলোনা (স্পেন)
লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক)
এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা, অ্যাস্টন ভিলা)
জার্ড ‍মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার)
আর্লিং হলান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি)
সক্রেটিস অ্যাওয়ার্ড (দাতব্য কাজে সম্পৃক্ততা)
ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)
কোপা ট্রফি (অনূর্ধ্ব ২১ বছর বয়সী সেরা খেলোয়াড়)
জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ/বরুশিয়া ডর্টমুন্ড)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

আরও পড়ুন

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে আজ শুক্রবার (১২ জুন) মুখোমুখি হবে স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। দুই...