শনিবার, ১৫ আগস্ট ২০২৬

‘আলু আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার’

চট্টগ্রাম নিউজ ডটকম

অবশেষে আলু আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এদিকে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধির সমস্যা দুই বছরের মধ্যে মিটে যাবে বলে মনে করছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলুর সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে আলুর দাম নিয়ন্ত্রণে হিমাগার ও খুচরা পর্যায়ে দাম বেঁধে দেয় সরকার। দাম কার্যকর করতে সারাদেশে টানা অভিযানও চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হিমাগারে গিয়ে তদারকিও করে সংস্থাটি। তারপরও আলুর বেঁধে দেওয়া দাম কার্যকর হয়নি।

দেশে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তা সামাল দিতে গত ১৮ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমোদন দেয় সরকার। তিন দফায় মোট ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হলেও একটিও ডিমও এখনও দেশে এসে পৌঁছাইনি।

এর মধ্যেই আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হলো। এখন বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায়, যা দেশের সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। গত ১০ বছরের আলু প্রতি কেজি সর্বোচ্চ ৩৫ টাকা উঠেছিলো।

এদিকে সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘আলুর উৎপাদন বেড়েছে। নতুন জাতও আনছি। এবার অস্বাভাবিক দামবেড়েছে। দাম বাড়ানো কোনভাবেই গ্রহণযোগ্য নয়। গত দুদিনে আরও বেড়েছে।’

হিমাগার মালিকদের সিন্ডিকেটকে দোষারোপ করে তিনি বলেন, ‘আমরা (সরকার) দাম নির্ধারণ করে দিয়েছিলাম। কার্যকর হয়নি। কোল্ড স্টোরেজ সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। ফলে আমদানির অনুমোদন দিয়েছে। আড়ৎ ও কোল্ড স্টোরেজগুলো মিলে এ অবস্থা করেছে। যতোটা রপ্তানি হয়েছে তাতে এমন অবস্থা হওয়ার কথা নয়।

তিনি বলেন, পেঁয়াজ ও আলুর সমস্যা আগামী দুই বছরের মধ্যে নিয়ন্ত্রণ করা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

আরও পড়ুন

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায়...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ আগস্ট) বিকেল...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা...