শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামের রাজপথে বিএনপি’র হরতালের বিরুদ্ধে যুবলীগের অবস্থান

নিউজ ডেস্ক

মহাসমাবেশ করার পর রবিবার সারাদেশে সকাল-সন্ধা হরতাল ডেকেছে বিএনপি। বিএনপি-জামায়াত’র ডাকা হরতালের নামে সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে চট্টগ্রাম নগরীর রাজপথে অবস্থান নেয় যুবলীগ।

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল এর নেতৃত্বে চট্টগ্রামের সিটি গেইট থেকে কর্ণেলহাট, এ. কে. খান মোড়, অলংকার মোড়, সাগরিকার মোড়, সরাইপাড়া, নয়া বাজার মোড়, বড়পোল মোড়, আগ্রাবাদ মোড়, দেওয়ানহাট, মোড়, টাইগার পাস মোড়, নিউ মার্কেট মোড়, এনায়েত বাজার মোড়, কাজীর দেউরী মোড়, জিইসি মোড় এবং সিডিএ মার্কেট মোড় সহ নগরীর বিভিন্ন এলাকায় মোটর সাইকেল শোডাউন ও অবস্থান নেয় যুবলীগের নেতাকর্মীরা।

উক্ত নৈরাজ্য বিরোধী কর্মসূচি চলাকালীন পথসভায় নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, বিএনপি যে একটি উগ্রবাদী সংগঠন তা আবারো তাদের মহাসমাবেশের নামে হত্যাকান্ড ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে প্রমাণিত হলো।

সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা গতকালের সমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর করলো, পুলিশকে পিটিয়ে হত্যা করলো, সাংবাদিকদের উপর হামলা করলো।

এ সকল ঘটনা কখনো একটি গনতান্ত্রিক দলের কর্মকাণ্ড হতে পারেনা। এই অন্যায়ের চরম খেসারত তাদের দিতেই হবে।

এতে আরও উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দীন সাইফুল, সাবেক ছাত্রনেতা সৈয়দ,৮নং শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা,১০নং ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদক আবু তৈয়ব, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হোসাইন আহম্মেদ রুবেল, ২৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক আলমগীর চৌধুরী আলো, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন, টিপু সর্দার, সাইফুল ইসলাম রবিন, ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মাদ হারুনী, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃইলিয়াছ, ৮নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক-সম্পাদক আজিজুর রহমান, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, আরিফ,ফারুক,বাসু দেব, ১২নং সরাইপাড়া ওয়ার্ড যুবলীগ নেতা সেলিম খাঁন, পাহাড়তলী থানা সেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, আকবরশাহ্ থানা সেচ্ছাসেবক লীগ নেতা আজাদ, রাশেদ, ২৮নং ওয়ার্ড যুবলীগ নেতা জাহিদ, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ইমরান, পারভেজ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নাট্য বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আকাশ, তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, পাহাড়তলী থানা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রান্ত, ইউসুফ তানভীর, অজয় দেব, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি, রহিম বাদশা রাফি সহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ আগস্ট) বিকেল...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা...