রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে যান চলাচলে সিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী তলদেশে নির্মিত দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম আগমন করবেন। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীতে যান চলাচলে নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে গণমাধ্যমে প্রেরিত সিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে ভিভিআইপি/ডিআইপি চট্টগ্রাম বিমানবন্দর এবং টানেল ও সি-বিচ এলাকায় সড়ক পথে চলাচল করবেন। ভিভিআইপি/ডিআইপিদের নিরাপত্তা ও সড়ক পথে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ২৮ অক্টোবর ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যানবাহন ও সর্বসাধারণের চলাচলের ওপর নিম্নরূপ বিধিনিষেধ আরোপ করা হলো।

ক) সিমেন্ট ক্রসিং-কাঠগড় হয়ে কোন যানবাহন সি-বিচ বা এয়ারপোর্ট গমন করতে পারবে না।

খ) এয়ারপোর্টগামী সকল সম্মানিত জনসাধারণকে সিমেন্ট ক্রসিং থেকে বাম দিকে মোড় নিয়ে বোটক্লাব হয়ে যাতায়াত করার জন্য অনুরোধ করা হলো।

গ) বিমান বন্দর মোড় ক্রস করে বাটারফ্লাই পার্ক হয়ে টানেল ও সি-বিচ এলাকায় গমন করা যাবে না।

ঘ) ফৌজদারহাট আউটার লিংক রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সর্বসাধারণের সুবিধার্থে বন্দরগামী যানবাহন আউটার লিংক রোড পরিহার করে ‘সিটি গেইট- একে খান- সাগরিকা রোড ক্রসিং- বড়পুল- নিমতলা’ হয়ে চলাচল করবে।

ঙ) ২৭ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ৬ ঘটিকা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ সি-বিচ এলাকায় প্রবেশ করতে পারবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের মৃত্যু

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের মৃত্যু

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...