মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চরকানাই উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হলেন যুবলীগ নেতা লিটন

পটিয়া প্রতিনিধি

পটিয়ার চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য পদে নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা মোজাম্মেল হক লিটন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মনোনয়ন পত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের দিনে লিটন দাতা সদস্য পদে একমাত্র প্রার্থী হয়ে তার কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় উক্ত পদে তাকে  দাতা সদস্য পদে নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার।

একইদিনে, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ১ জন, সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্য ২ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সাধারণ অভিভাবক সদস্য ৪টি পদে ৭ জন প্রার্থী ফরম নিয়েছেন। আগামী ২৩ অক্টোবর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এইদিনই প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ৪ নভেম্বর নির্বাচনের জন্য দিনক্ষণ ঠিক করা হয়েছে।

এর আগে গত ৯ অক্টোবর বেসরকারি শিক্ষা প্রতিষ্টানের ম্যানেজিং কমিটির বিধিমালা ২০০৯ সর্বশেষ সংশোধনীসহ এর বিধান ১৫(২) অনুসারে বিভিন্ন শ্রেনীতে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার রমাকান্ত মজুমদার বলেন, চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ইতোমধ্যে ৪টি পদে ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ অভিভাবক সদস্য ৪টি পদে ৭ জন প্রার্থী ফরম নিয়েছেন। যদি আগামী ২৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার না করে তাহলে উক্ত পদে আগামী ৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন যদি তিনজন অভিভাবক সদস্য প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়ন পত্র প্রত্যাহার করে তাহলে বাকি ৪ জন অভিভাবক সদস্য প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দাতা সদস্য ও যুবলীগ নেতা মোজাম্মেল হক লিটন বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জন্য আমি আগেও সবধরনের সার্বিক সহযোগিতা করেছি। আগামীতেও আরো বেশি করে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে জন্য যা যা করা প্রয়োজন সার্বক্ষণিক চেষ্টা করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...