মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের লামা উপজেলায় খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।স্থানীরা একজনের লাশ উদ্ধার করলেও আরেকজনের লাশ এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বৈক্ষমপাড়াস্থ লামা খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু এক্যানু মার্মা (৬) রূপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বৈক্ষমপাড়া এলাকার মংক্যহ্লা মার্মার মেয়ে এবং অপর শিশু ক্য ক্য নু মার্মা (৪) একই ওয়ার্ডের দরদরী নয়া মার্মা পাড়ার থুই চাহ্লা মার্মার মেয়ে। এক্যানু মার্মার লাশ উদ্ধার হলেও এখনো ক্য ক্য নু মার্মাকে পাওয়া যায়নি।দুই শিশুর বাবা মালয়েশিয়া প্রবাসী।

ইউপি সদস্য উহ্লামং মার্মা জানান, সম্পর্কে শিশু দুইজন মামাতো ফুফাতো বোন। দরদরী নয়া পাড়া ও বৈক্ষমপাড়া দুইটি পাশাপাশি। নদীর এপাড় আর ওপাড়। বিকেলে দুইজন বাড়ির পাশের লামাখালে গোসল করতে যায়। অনেকক্ষণ সময় ধরে বাড়িতে ফিরে না আসলে তাদের খোঁজাখুজি শুরু হয়। এসময় নদীর পাড়ে তাদের কাপড় পড়ে থাকতে দেখে। তখন স্বজনরা নদীতে খোঁজা শুরু করে। সন্ধ্যায় ঘটনাস্থল থেকে প্রায় ৫শত গজ নিচে নদীতে থেকে এক্যানু মার্মার লাশ উদ্ধার করে। অপরজনের লাশ উদ্ধারে উদ্ধার অভিযান চলছে। স্থানীয়দের সাথে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ যুক্ত হয়েছে।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন বলেন, আমাদের ডুবুরি টিম পানিতে নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...