মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাজধানীতে বিএনপির সন্ত্রাস নিয়ে করা বিলবোর্ড ছিড়ে ফেলল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ মোড় থেকে একটি বিলবোর্ডকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার আখ্যা দিয়ে সেটি তাৎক্ষণিক অপসারণ করেছে ছাত্রদলের নেতারা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ মুখে ‘পৈশাচিক বিএনপির বাংলাদেশ ২০০১-২০০৬; এমন ভয়াল সময় যেন আর ফিরে না আসে’ স্লোগানের ব্যানারটি ছিঁড়ে পদদলিত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসাইন আলম, দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস, জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের কর্মী সিফাত ইবনে আমিন, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন, মো. তোফাজ্জল হোসেন, হাতিরঝিল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান মিরাজ, বনানী থানা ছাত্রদলের সহ-সভাপতি লুৎফর রহমান বাবর প্রমুখ।

সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল। বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে গণআন্দোলন চলছে তা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অপপ্রচার দিয়ে বাধাগ্রস্ত করা যাবে না।

তিনি বলেন, যেখানে অপপ্রচার হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বাংলাদেশের প্রাণ তারেক রহমান। আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আধুনিক, সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...