শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গ্রামের বাড়িতে ইলিশ-পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে থাকায় হাজারও দায়িত্ব তার কাঁধে। সেইসঙ্গে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের শীর্ষ পদের ভার তো আছেই।

এতো এতো গুরুদায়িত্ব কাঁধে বয়ে বেড়ালেও বাঙালির স্বভাবসুলভ সরলতা আর মানবিক গুণ কখনও বাদ যায় না।

তাই তো শত ব্যস্ততার মাঝেও দায়িত্বশীল অভিভাবক হিসেবে সন্তানদের প্রতি নজর রাখতে কখনোর ভোলেন না। সুযোগ পেলেই পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটান।

সবশেষ মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করে ছুটে যান নিজ গ্রাম টুঙ্গিপাড়ায়।

যে গ্রামের মাটি গায়ে মেখে তার বড় হয়ে ওঠা, সেখানে গেলেই গাড়ির চেয়ে বরং হাঁটতেই বেশি ভালোবাসেন শেখ হাসিনা। বুধবার সকালে হেঁটেই বাড়ি থেকে কার্যালয়ে যান তিনি।

আর গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের জন্য নিজের হাতে তৈরি করেন বাঙালির অতি প্রিয় ইলিশ-পোলাও।

আওয়ামী লীগের ফেসবুক পেজে এমন একটি ভিডিও পোস্ট দিয়ে লেখা হয়েছে, টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।

ভিডিওটিতে নিজ হাতে রান্না করা ইলিশ-পোলাও স্বজনদের পরিবেশন করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যাতে ভেঙে না যায় সে জন্য তিনি যত্ন সহকারে একটি একটি করে তুলে পাতে দিচ্ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...