সোমবার, ১৭ আগস্ট ২০২৬

রাঙ্গামাটিতে কাঠ বোঝাই ট্রাক লক্ষ্য করে গুলি, চালক গুলিবিদ্ধ

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি শহরের সাপছড়িতে কাঠ বোঝাই ট্রাক লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা৷ মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ট্রাক চালক সৈয়দ আলম (৩০) ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকায়।

সূত্রে জানা গেছে, কাঠ ব্যবসায়ীদের সঙ্গে চাঁদা নিয়ে দর কষাকষি চলছিল একটি আঞ্চলিক দলের সঙ্গে। পূর্বের চাঁদার হার থেকে বর্তমানে চাঁদা বৃদ্ধি করেছে। দাবি মোতাবেক চাঁদা না পেয়ে আজ সকাল সাড়ে ৯টার দিকে একটি কাঠ বোঝাই ট্রাক (চট্টমেট্রো-ট-১১-০৭৯৯) গাড়িকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এসময় চালক গুলিবিদ্ধ হয়। এছাড়াও গুলিতে আশেপাশের গাছপালা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার পূর্বেও সাপছড়ির শালবাগানের পাশে দেপ্পোয়াছড়িতে চলতি বছরে দুই ধাপে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। সড়ক অবরোধ প্রতিবাদের ফলে কিছুদিন পুলিশী নিরাপত্তা থাকলেও পরবর্তীতে নিরাপত্তা প্রত্যাহার করে নেয় পুলিশ। শহরের নিকটস্থ দেপ্পোয়াছড়িতে দুর্বৃত্তরা সড়কে প্রকাশ্যে এসে গুলি করে এতে জনমনে নিরাপত্তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন, কাঠের বোঝায় একটি ট্রাকে গুলি করে ট্রাক চালক আহত হয়েছে। তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর পরই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

আরও পড়ুন

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...