বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিএনপির মিথ্যা কথায় কান দিবেন না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির নেতারা মাইক লাগিয়ে কী হারে মিথ্যা কথা বলে সেটা দেখে নেন। তারা সব কিছু খাটো করে দেখার চেষ্টা করে। বিএনপির মিথ্যা কথায় কেউ কান দিবেন না, বিশ্বাস করবেন না। যে দলের জন্মই অবৈধ উপায়ে। যারা টিকেই আছে মিথ্যা দিয়ে, যাদের শেকড় নেই। তাদের কথায় কান দিবেন না বলে জনগনের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানা দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, আমাদের স্বনামধন্য ব্যক্তিদের বলতে শুনছি যে আমরা মেগা প্রজেক্ট করে ফেলেছি ঠিকই কিন্তু দরিদ্রদের জন্য কিছু করিনি। তাদের প্রতি আমি বলতে চাই- তারা বাংলাদেশ দেখেনি।

এরপর প্রধানমন্ত্রী বেশ কয়েকটি জায়গায় তার সরকারের অবদানের কথা তুলে ধরেন। দরিদ্র জনগোষ্ঠীর কথা ভেবে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, সামাজিক সুরক্ষার অধীনে বর্তমানে ১৭কোটি মানুষের দেশে ১০কোটি ৬১লক্ষ ১৩ হাজার ৭৬৩জন উপকারভোগী রয়েছে। কোন কোন ক্ষেত্রে একেকজন একাধিক ধরনের সহযোগিতা পাচ্ছে। ভিজিএফ এর কাজ করা হচ্ছে যেনো সাধারণ মানুষের যেনে কস্ট না হয়। আগে মৌসুমের ওপর নির্ভর করে সবজি হতো, এখন যা দেখেন বারো মাসই পাওয়া যায়। কৃষিতে গবেষণার ওপর গুরুত্ব দিয়ে আজকে খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। ২ কোটি ৫০লক্ষ মানুষ এর উপকারভোগী। খাদ্য ও অর্থ সাহায্য বলে জায়গায় আমরা ৩৩লক্ষ উপকারভোগী দেখতে পাই। কাজের বিনিময়ে খাদ্যতে ২৮ লক্ষ্য উপকারভোগী, জিনিসের দাম বাড়লেই কম দাম দিয়ে খাবারের সুযোগ করে দিচ্ছি ওএমএস এর মাধ্যমে। এর উপকারভোগী ৪৫লক্ষ মানুষ, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৬৩লক্ষ মানুষ। ২৪ লক্ষ বিধবা ও স্বামী পরিত্যক্তাকে ভাতা দেওয়া হয়। আগে প্রতিবন্ধিদের লুকিয়ে রাখতো অভিভাবকরা। সচেতনতা ছিলো না। সবদোষ মায়ের ওপরে গিয়ে পড়তো। এখন ২৪ লক্ষ উপকারভোগী। প্রতিবন্ধি শিক্ষার্থীদের আলাদা বৃত্তিরও ব্যবস্থা আছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিত বক্তব্যে বলেন, ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভানের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়। আমি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি সহায়তার বিষয়ে আলোচনা হয়। আমি সবুজ জলবায়ু তহবিলে অর্থায়ন এবং “লস এন্ড ড্যামেজ” ফান্ডকে কার্যকর করার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি।

জেইক সুলিভান নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং সন্ত্রাস দমনের মতো সরকারের অর্জনের প্রশংসা করেন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য তিনি আবারও বাংলাদেশকে ধন্যবাদ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

আরও পড়ুন

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...