মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দেশের বাইরে খালেদা জিয়ার চিকিৎসার উপায় জানালেন আইনমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক তুলেছেন রাষ্ট্রপতি ক্ষমা প্রসঙ্গ। অনুমতির বিষয়টি আদালতের জানিয়ে পরে তিনি এই প্রসঙ্গটিও টানেন।

সচিবালয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অবশ্য বিএনপি নেত্রীকে সরাসরি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেননি মন্ত্রী। তিনি প্রক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে প্রসঙ্গটি তোলেন। আর এটাও জানান, যদি ক্ষমা চাইতে হয়, তাহলে দোষ স্বীকার করে নিতে হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে যান বিএনপি নেত্রী। ওই বছরের অক্টোবরের শেষে হাই কোর্ট সাজা বাড়িয়ে করে ১০ বছর। তার আগের দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাত বছরের সাজা হয় তার।

উচ্চ আদালতে জামিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর স্বজনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন নিয়ে যান। করোনা ভাইরাস মহামারী শনাক্তের মাসে সরকারপ্রধানের নির্বাহী ক্ষমতা প্রয়োগে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি মেলে বিএনপি নেত্রীর।

২০২০ সালের ২৫ মার্চ বেগম খালেদা জিয়া বাড়ি ফেরেন। এরপর আরও আট দফা ছয় মাস করে বাড়ানো হয় মুক্তির মেয়াদ।

ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা প্রয়োগ করে এই মুক্তির শর্ত ছিল দুটি। এর একটি হলো বিএনপি নেত্রী দেশের বাইরে যেতে পারবেন না। তবে বিএনপির পক্ষ থেকে এখন দেশের বাইরে যাওয়ার দাবি করা হচ্ছে। একাধিকবার সরকারের তরফে সে আবেদন নাকচ হয়েছে।

সবশেষ আবেদন প্রত্যাখ্যানের দিন আইনমন্ত্রী জানান, যে শর্তে ৪০১ ধারা প্রয়োগ করা হয়, সেটি পরিবর্তনের সুযোগ নেই। এখন বিএনপি নেত্রী সাময়িক মুক্তির আদেশ বাতিল করে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে পারেন। তখন আদালত তা বিবেচনা করতে পারে।

বিএনপির পক্ষ থেকে সরকারের এই অবস্থান রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত বলে দাবি করা হয়েছে মঙ্গলবার। এর জবাব দিতেই সাংবাদিকদের সামনে আসেন আইনমন্ত্রী।

আগের সেই কথার পুনরাবৃত্তি করে ৪০১ ধারার পুনরুল্লেখ করে তিনি বলেন, আইনে আছে শর্তযুক্ত অথবা শর্তমুক্ত। শর্ত যদি দেওয়া হয় তা মানতে হবে। আমার মনে হয় প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তিনি তা প্রয়োগ করেছেন, এটা পুনরায় প্রয়োগ করার সুযোগ নেই।

এরপরেই আইনমন্ত্রী রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার যে সুযোগ আছে, সেটি স্মরণ করান। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে যিনি ক্ষমা চান তাকে কিন্তু দোষ স্বীকার করে দরখাস্ত করতে হয়। যিনি ক্ষমা চাইবেন এটা তার সিদ্ধান্ত।

তাহলে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া কি খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো পথ নেই? এ প্রশ্নে আইনমন্ত্রী বলেন, এখন খালেদা জিয়াকেই ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে সাংবিধানিক অধিকার, যে কেউ রাষ্ট্রপতির কাছে মাফ চেয়ে তার সাজা মওকুফ করার জন্য আবেদন করতে পারে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য’ উপস্থাপন করেছেন দাবি করে মন্ত্রী বলেন, ‘এটা আইনি ব্যাপার, এখানে রাজনীতির কোনো প্রশ্ন নেই। তার (খালেদা জিয়া) পরিবার দরখাস্ত করেছিল, সেটা নিষ্পত্তি করা হয়েছে।

আইনে কোথাও নাই তাকে এই দরখাস্তে তাকে বিদেশে যাওয়ার পারমিশন দেওয়া যায়। বিদেশ যেতে পারবেন না বলে আগেই শর্ত দেওয়া ছিল, এখন সেটিকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার জামিন এবং বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ২০০৮ সালে কোনো শর্ত সাপেক্ষে শেখ হাসিনাকে জামিন দেওয়া হয়নি। আইন মেনেই তিনি বিদেশ গিয়েছিলেন এবং দেশে ফিরে এসেছেন। মির্জা ফখরুলের ভালো করে জেনেশুনে, বুঝে জনগণকে তথ্য দেওয়া উচিত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশের মেয়র ফজলে নুর তাপস এবং আইন সচিব মো. গোলাম সারওয়ার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করা হয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ...