মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম হবে বিশ্ব বাণিজ্যের হাব: মেয়র

নিজস্ব প্রতিবেদক

সরকারের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে চট্টগ্রাম বিশ্ব বাণিজ্যের হাব হবে বলে দাবি করেছেন বন্দর নগরীর মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনায় তিনি এই দাবি করেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী যে উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন তা বাস্তবায়নে চট্টগ্রামে লক্ষ কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। গড়ে তোলা হয়েছে শিল্পনগরী, টানেল, এক্সপ্রেসওয়ে। গড়া হবে মেট্রোরেল, বাড়ানো হবে বন্দর ও এয়ারপোর্টের সক্ষমতা।

শুধু নগরীর সড়ক ব্যবস্থার উন্নয়নেই আড়াই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনেও বিনিয়োগ করা হচ্ছে ১০ হাজার কোটি টাকা। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম হয়ে উঠবে বিশ্ব বাণিজ্যের হাব, ঘুঁচে যাবে চট্টগ্রামের বেকারত্বের সমস্যা।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমঞ্চে আত্মমর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছে মন্তব্য করে রেজাউল করিম বলেন, অগণতান্ত্রিক শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে দেশে মানুষের ভাতের অধিকার-ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা। ১৫ অগাস্ট তিনি বেঁচে না গেলে হয়ত আমরা সার্বভৌমত্বও হারাতাম।

উনার নেতৃত্বে দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন পশ্চিমারা নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে পশ্চিমাদের সব বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রী পদ্মা সেতু গড়েছেন, আমাদের স্বপ্ন দেখাচ্ছেন উন্নত স্মার্ট বাংলাদেশের বাসিন্দা হওয়ার।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব খালেদ মাহমুদ, দুই প্যানেল মেয়র আফরোজা কালাম, মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত বেলাল, আবদুল মান্নান, আবদুস সালাম মাসুমও এই আয়োজনে বক্তব্য রাখেন।

বক্তব্য পর্বের আগে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...