মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তামিম, আছেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

অবসর ভেঙে ফিরলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না তামিম ইকবালের। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দলে রাখা হয়নি দেশের সফলতম ওপেনারকে।

তবে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ জায়গা পেয়েছেন দলে।

দলকে নেতৃত্ব দেবেন যথারীতি সাকিব আল হাসান। ২০১১ বিশ্বকাপের পর আবার ওয়ানডের বিশ্ব আসরে অধিনায়কত্ব করবেন তিনি।

পরিবর্তন এসেছে সহ-অধিনায়কের দায়িত্বে। লিটন কুমার দাসের পরিবর্তে বিশ্বকাপে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে শেষে মঙ্গলবার রাতে বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি।

সাকিব এবার খেলবেন টানা পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ। পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলবেন মুশফিকুর রহিমও। মাহমুদউল্লাহ এটি চতুর্থ বিশ্বকাপ।

২০১৯ বিশ্বকাপের দল থেকে এবার সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ ছাড়া আছেন আর লিটন, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শেষ হওয়ার পরদিন আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তামিম।

তবে পরদিনই প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন তিনি। পরে পিঠের নিচের অংশের চোটের জন্য লন্ডনে ইনজেকশন নেন দুই দফায়। এরপর পুনবার্সন প্রক্রিয়া শেষে নিউ জিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দিয়ে ফেরেন দলে।

বৃষ্টিবিঘঘ্নিত প্রথম ম্যাচে তিনি সুযোগ পাননি ব্যাটিংয়ের। দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ রানের ইনিংস খেলে ইঙ্গিত দেন ছন্দে ফেরার। তৃতীয় ওয়ানডের দল থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়। এরপর তাকে রাখা হলো না বিশ্বকাপ দলে।

তামিম না থাকায় নিয়মিত ওপেনারদের মধ্যে স্কোয়াডে আছেন শুধু লিটন ও তরুণ তানজিদ হাসান তামিম। এই বছর ১০ ওয়ানডে ইনিংস খেলে লিটনের রান ২০.৫৫ গড়ে ১৮৫। ২২ বছর বয়সী তানজিদ এখনও পর্যন্ত ৪ ওয়ানডে ইনিংস খেলে করেছেন ৩৪ রান।

স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে আছেন নাসুম আহমেদ। এছাড়াও আছেন দুই অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজ ও শেখ মেহেদি হাসান। পেস আক্রমণে নিয়মিত চার পেসারের পাশাপাশি পঞ্চম পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন দুই ম্যাচ খেলা তানজিম হাসান সাকিব।

বিশ্বকাপ খেলতে বুধবার বিকেলে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

আগামী শুক্রবার ও সোমবার গুয়াহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল যাবে ধারামশালায়। সেখানেই ৭ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান।

বাংলাদেশের বিশ্বকাপ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান, তানজিদ হাসান, মাহমুদউল্লাহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...