চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে রয়েছে সত্তরোর্ধ অজ্ঞাত এক বৃদ্ধের লাশ।
হাসপাতাল সূত্রে জানাযায় মঙ্গরবার ( ২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে কয়েকজন ব্যক্তি বৃদ্ধ লোকটি সড়কে দূর্ঘটনায় শিকার হয়েছেন জানিয়ে হাসপাতালের জরুরী বিভাগে রেখে দ্রুত চলে যান। যাওয়ার সময় তারা বাকি আহতদের উদ্ধার করতে যাচ্ছেন বলে জানান। তবে উপজেলার কোন সড়কে কোথায় দূর্ঘটনা ঘটেছে তা উল্লেখ করে যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃদ্ধের পরিচয় মেলেনি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, বৃদ্ধের শরীরে দূর্ঘটনারএকাধিক জখম দেখা গেছে। হাসাতালে আনার পর দায়িত্বরত চিকিৎক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ হাসপাতালে রয়েছে।
