রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চবি পরিবেশ সংসদের কমিটি গঠন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এর ১ম কার্যনির্বাহী কমিটি (২০২৩-২৪ সেশন) প্রকাশিত হয়েছে।

পরিবেশবাদী সংগঠনটির উপদেষ্টা ও প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল ওয়াহেদ চৌধুরী পিলু কর্তৃক ২২ সেপ্টেম্বর তারিখে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পায় যথাক্রমে মুহাম্মদ শহিদুল ইসলাম ( শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ও মোহাম্মদ সাদমান সাকিবকে (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ)। তারা দুজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নব-নির্বাচিত সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম জানান, “প্রাকৃতিক সৌন্দর্যের আধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ অক্ষুন্ন রাখতে জনকয়েক পরিবেশকর্মী ও সচেতন শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিবেশ সংসদ প্রতিষ্ঠা করি। ইতিমধ্যে আমরা ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে বেশ কয়েকটি কার্যক্রম বাস্তবায়ন করি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দারুণ সাড়া পাচ্ছি। আশা রাখি, ভবিষ্যতেও প্রাণ ও প্রকৃতি রক্ষার্থে সবাইকে সাথে পাব।” এছাড়াও,

দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদমান সাকিব বলেন, “সচেতনতা ও ইচ্ছাশক্তির অভাবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চবি ক্যাম্পাসে নানাভাবে দূষণ বেড়ে চলছে। দূষণ প্রতিরোধে এক হয়ে কাজ করার অঙ্গিকার নিয়েই আমাদের এই যাত্রা। সুস্থ পরিবেশ নিশ্চিত, সদস্যদের আত্মোন্নয়ন ও পরিবেশ রক্ষায় গবেষণা – প্রাথমিকভাবে এই লক্ষ্যগুলো নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।”

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ (চবিপস) চলতি বছরের ১৪ জানুয়ারি প্রতিষ্ঠা হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে কাজ করে আসছে এবং অবদানস্বরুপ পরিবেশ সম্মাননাও অর্জন করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...