বুধবার, ১৯ আগস্ট ২০২৬

এশিয়া কাপের ফাইনালে থিকশানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের ফাইনালে খেলতে পারবেন না মাহেশ থিকশানা। হ্যামস্ট্রিং চোটে ভারতের বিপক্ষে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার এই অফ স্পিনার।

কলম্বোয় ফাইনাল মাঠে গড়াবে রোববার। থিকশানার ছিটকে যাওয়ার বিষয়টি শনিবার বিবৃতি দিয়ে জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ।

সুপার ফোরে গত বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একটি বাউন্ডারি আটকানোর চেষ্টায় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান থিকসানা।

প্রাথমিক চিকিৎসা নিয়ে ২৩ বছর বয়সী এই ক্রিকেটার পরে আরও তিন ওভার বল করেন। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি, মাঠ ছেড়ে যান।

রোমাঞ্চকর ওই ম্যাচে ২ উইকেট হাতে রেখে শেষ বলে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি থিকসানার।

ফাইনালের জন্য থিকসানার বদলি হিসেবে ডাক পেয়েছেন সেহান আরাচিগে। এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছেন তিনি।

আসছে ফাইনালে না পেলেও বিশ্বকাপে থিকসানাকে পাওয়ার ব্যাপারে আশবাদী শ্রীলঙ্কা। এসএলসির মেডিকেল কমিটির প্রধান প্রফেসর অর্জুনা ডি সিলভা বলেছেন, আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য ‘অবশ্যই প্রস্তুত’ থাকবেন ২৭ ওয়ানডে খেলা থিকসানা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...