বুধবার, ১৯ আগস্ট ২০২৬

শেখ হাসিনার পদত্যাগের দাবি যেন মামাবাড়ির আবদার: শাজাহান খান

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপির শেখ হাসিনার পদত্যাগের দাবিকে ‘মামাবাড়ির আবদার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি।

শনিবার বিকালে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মধ্য হাউসদীতে বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে শাজাহান খান বলেন, ২০১৩-১৪ সালে যারা মানুষ পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করে তারা যদি এখন গণঅভ্যুত্থানের কথা বলে, তাহলে সেটা আমাদের জন্য হাস্যকর। জনগণ তাদের সঙ্গে নেই।

বিএনপি নয়, শেখ হাসিনাকে জনগণ ক্ষমতায় বসিয়েছে মন্তব্য করে সাবেক এ মন্ত্রী বলেন,  সুতরাং আগামী নির্বাচনে জনগণের ভোটেই শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে শাজাহান খান বর্তমান সরকার দেশের খেলাধুলার উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া ও সেসব বাস্তবায়নের বিষয়গুলো তুলে ধরেন।

ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য গোলাম কিবরিয়া আকনের উপস্থাপনা ও দুধখালী ইউপি চেয়ারম্যান মো. ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ প্রতিনিধি আজিজুর রহমান খান, জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

ফাইনাল খেলায় মধ্য হাউদী একাদশ ২-১ গোলে দুর্গাবর্দী একাদশকে হারিয়ে শিরোপা লাভ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

আরও পড়ুন

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংসমিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিচট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে...

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...