বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নেইমারের অভিষেক ম্যাচে আল হিলালের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

আল হিলালের জার্সিতে প্রথমবার খেলতে নেমে স্বাভাবিকভাবেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার। আল রিয়াদের বিপক্ষে জালের দেখা না পেলেও একটি গোল করিয়ে কিছুটা ঝলক দেখান ব্রাজিলিয়ান তারকা।

সৌদি প্রো লিগে নেইমারের অভিষেক ম্যাচে তার দলও জিতেছে বড় ব্যবধানে। ম্যাচটি ৬-১ গোলে জিতেছে আল হিলাল।

গ্রীষ্মের দলবদলে পিএসজি থেকে ৯ কোটি ইউরোর বিনিময়ে আল হিলালে নাম লেখান নেইমার। তবে অ্যাঙ্কেলের চোটের কারণে নতুন ক্লাবের হয়ে অভিষেকের জন্য কিছুটা অপেক্ষা করতে হয় তাকে।

অবশেষে শুক্রবার আল-রিয়াদের বিপক্ষে ম্যাচের ৬৪তম মিনিটে বদলি হিসেবে নামেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার নেইমার।

মাঠে নেমে অল্প সময়ের মধ্যে গোলে অবদান রাখেন ৩১ বছর বয়সী নেইমার। ৮৩তম স্বদেশি মালকমকে দিয়ে করান দলের চতুর্থ গোল।

৮৭তম মিনিটে পেনাল্টি থেকে দলীয় পঞ্চম গোলটি করেন আল হিলাল অধিনায়ক সালেম আল-দাওসার। মাঠে নেইমার থাকার পরও স্পট কিক নেওয়ায় কারণে কি-না তখন অধিনায়ককে দুয়ো দেন দর্শকরা। পরে যোগ করা সময়ে আরেকটি গোল করেন আল-দাওসার।

সৌদি আরবের শীর্ষ লিগে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আল হিলাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...