শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ভোটের ভার জনগণের উপরই ছেড়ে দিচ্ছি: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ যাতে ‘ছিনিমিনি’ খেলতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, অক্টোবরে সংসদের আরেকটি অধিবেশন রয়েছে, এরপর সংসদের নির্বাচন। ভোটের ভার জনগণের উপরই।

তবে জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে এবং গণতান্ত্রিক ধারাটা যেন ব্যহত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আজ বৃহস্পতিবার একাদশ সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা বলেন সংসদ নেতা।

তিনি বলেন, আজকে পার্লামেন্ট শেষ হবে, ইনশাআল্লাহ অক্টোবর মাসে আরেকটা সেশন বসবে। সেটাই হবে আমাদের এ সময়ের (চলতি মেয়াদের) শেষ সেশন।

পরে নির্বাচন হবে। নির্বাচনে যদি জনগণ ভোট দেয়, আবার এদিকে (সরকারি দল) আসব। না দিলে ওদিকে (বিরোধী দল) যাব। কোনো অসুবিধা নেই। জনগণের উপরেই আমরা সব ছেড়ে দিচ্ছি, জনগণ যেটা করবে।

তবে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যখন অর্থনৈতিকভাবে, সারাবিশ্বে যখন অর্থনৈতিক মন্দা মূল্যস্ফীতি (নিয়ে জর্জরিত), তখন যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি- এ অগ্রযাত্রাটা যেন অব্যাহত থাকে।

কোনো চক্রান্তের কাছে এ দেশের জনগণ মাথা নত করবে না মন্তব্য করে সরকারপ্রধান বলেন, জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবা না, এ বাঙালিকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না।

আজকে বিশ্বব্যাপী বাঙালি, এ বাংলাদেশ যে মর্যাদা পেয়েছে, সে মর্যাদা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আবার দেখা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ...

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...