বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

অনুমোদনছাড়া ভোজ্যতেল বিক্রি, লেবেল প্রতারণা: গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নিউজ ডটকম

নামি কোম্পানির লেবেল নকল করে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বোতলজাত করে ভোজ্যতেল বিক্রির ঘটনায় চট্টগ্রামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন মো. আলমগীর, সাইফুল ইসলাম হৃদয় ও মো. শাকিল।

কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে দুই হাজার ৬৬১ লিটার তেল জব্দও করা হয়। এর বেশিরভাগই সয়াবিন তেল, বাকিগুলো পামঅয়েল।

র‌্যাব বলছে, এসব তেলের মান নিয়ে প্রশ্ন আছে। কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই নোংরা পরিবেশে সেগুলো বোতলজাত করে ‘এস জালাল সয়াবিন তেল’ ও ‘আয়ান ফার্টিফাইড সুপার পাম ওয়েল’ নামে বাজারে ছাড়া হত।

বিএসটিআই’র অনুমোদন না থাকার পরও এক, দুই ও পাঁচ লিটারের বোতলে সেই বোতলে বিএসটিআইয়ের লোগোসহ স্টিকারও বসানো হত।

তেলের বোতলে যে লেবেল বসানো হয়েছে, সেটি বাংলাদেশ এডিবল অয়েলের রূপচাঁদা সয়াবিন তেলের অনুকরনে বসানো হয়েছে।

বোতলটি দেখে ক্রেতারা রূপচাঁদার তেল বলে বিভ্রান্ত হতে পারেন। আইন অনুযায়ী এভাবে অন্য কোম্পানির লেবেলের অনুকরণ করাও অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

এসব তেল উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বোতলজাত করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাজারজাত করা হত।

র‌্যাব-৭ এর পতেঙ্গা ক্যাম্পের কমান্ডার মাহফুজুর রহমান জানান, গুদামটিতে তেল সংরক্ষণের কোনো কাগজপত্র দেখাতে পারেনি উপস্থিত কর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...