রবিবার, ১৬ আগস্ট ২০২৬

অপহরণের ১৩দিন পর

রাউজানে তরুণের লাশের হাড় উদ্ধার ;গণপিটুনিতে প্রধান আসামির মৃত্যু

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে অপহরণের ১৩দিন পর সিবলি সাদেক রিদয় নামের ১৯ বছর বয়সী এক তরুণের লাশের হাড় উদ্ধার করে ফেরার পথে গণপিটুনিতে এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামির মৃত্যু হয়েছে। 

আজ ১১ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১টার দিকে রাঙ্গামাটি কাউখালি উপজেলার গহিন বালু পাহাড় নামক পাহাড় থেকে তার লাশটি উদ্ধার করে ফেরার পথে এ ঘটনা ঘটে।

উত্তেজিত জনতার গণপিটুনিতে মারা যায় ঘটনার প্রধান আসামি উমং চিং মারমা (২৬)। সে বেতবুনিয়া এলাকার রংগিপাড়া গ্রামের উথোয়াইং মারমার ছেলে।

পুলিশ জানায়, প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন তারা। ফিরতি পথে রিদয়ের বাড়ি থেকে ৩০০ফিট দুরে থাকা উত্তেজিত জনতা পুলিশের গাড়ি আটকিয়ে নামিয়ে ফেলে প্রধান আসামি উমং চিং মারমাকে। পরে গণপিটুনিতে মারা যায় সে। এঘটনায় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আল হারুনসহ ৫-৬ জন আহত হয়েছেন।

জানা যায়, গত ২৮ আগস্ট রাতে চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়ার মুরগি খামার থেকে অপহরণ করা হয় রিদয়কে।

সে উপজেলার কদলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের রওশান আলী কেরানীর বাড়ির পিকআপ ড্রাইবার মুহাম্মদ শফির ছেলে।

পরিবারের সাথে কথা বলে জানা যায়, অপহরণের ২ দিন পর অপহরণকারীরা মায়ের মুঠোফোনে ফোন করে কথা বলিয়ে দেয় রিদয়ের সাথে। তখন ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরে সাড়া না পেয়ে গত ৩১ আগস্ট আবার ফোন করে দুই লাখ টাকা চায়।

পরদিন ১ সেপ্টেম্বর রিদয়ের বাবা দুই লাখ টাকা নিয়ে বান্দরবান জেলা সদরের পূর্বনির্ধারিত জায়গায় গিয়ে দুজন লোকের হাতে টাকা তুলে দেন। তাঁদের বলা হয় ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাড়িতে চলে যাবে।

এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, অপহরনের ঘটনায় মামলা করার পর ২ জনকে আটক করে আমরা কারাগারে প্রেরণ করেছি। গতকাল রাতে প্রধান আসামি উমং চিং মারমাকে আটকের পর তার জবানবন্দি অনুযায়ী ঘটনাস্থলে থাকেসহ নিয়ে গিয়ে রিদয়ের লাশের হাড় উদ্ধার করা হয়। ফেরার পথে উত্তেজিতজনতা আমাদের উপর হামলা করে প্রধান আসামিকে ছিনিয়ে নেই। এ ঘটনায় আমিসহ আমার সাথে থাকা ফোর্সের ৫-৬ আহত হয়েছে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...