শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

পাঁচ অলরাউন্ডার নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

ক্রীড়া প্রতিবেদক

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য দলে অলরাউন্ডারদের প্রাধান্য দিয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ অলরাউন্ডার নিয়ে বৈশ্বিক আসরের স্কোয়াড সাজিয়েছে তারা।

দক্ষিণ আফ্রিকা ও ভারত সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলকেই বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড বলেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে বুধবার ১৫ জনের চূড়ান্ত দল দেয় তারা।

ওই দুই সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার ন্যাথান এলিস, অলরাউন্ডার অ্যারন হার্ডি ও লেগ স্পিনার তানভির স্যাঙ্ঘা।

২০১৪ সালে ওয়ানডে অভিষেকের ওপর এখন পর্যন্ত এই সংস্করণে স্রেফ ১১ ম্যাচ খেলা পেস বোলিং অলরাউন্ডার শন অ্যাবটকে রাখা হয়েছে দলে।

এছাড়া আছেন আরও তিন পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিস। দলে বিশেষজ্ঞ পেসার তিন জন- মিচেল স্টার্ক, জশ হেইজেলউড ও প্যাট কামিন্স।

অ্যাঙ্কেলের চোট থেকে সেরে ওঠার পথে থাকা ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও আছেন দলে। অফ স্পিনে দলে কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি।

স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার দুই জন- বাঁহাতি অলরাউন্ডার অ্যাশটন অ্যাগার ও লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পা। কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারির ব্যাক-আপ হিসেবে রাখা হয়েছে জশ ইংলিসকে।

আগামী ২৮ সেপ্টেম্বরের আগে চাইলে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে যেকোনো দল। কবজির চোটের সঙ্গে লড়ছেন তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও অধিনায়ক কামিন্স। কুঁচকির সমস্যায় ভুগছেন স্টার্ক।

দক্ষিণ আফ্রিকায় না খেললেও তাদেরকে ভারত সিরিজে পাওয়ার আশায় আছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকায় পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার শুরু হয়ে আগামী ১৭ সেপ্টেম্বর শেষ হবে সিরিজটি। এরপর ভারতে তাদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২২ সেপ্টেম্বর থেকে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ অভিযান শুরু ৮ অক্টোবর, চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...