বুধবার, ৫ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জের সিরাজদীখানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১২ বাসযাত্রী।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। হাসিনা বেগম (৪২) নামে ওই নারী বাসের যাত্রী ছিলেন।

গুরুতর আহত হন- চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার পুত্র লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলামসহ (৪২)। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ।

হাসাড়া হাইওয়ে পুলিশ ও সিরাজদীখান থানা পুলিশ সূত্রে জানা যায়, লাবিবা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইভারের ওপর পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে লাবিবা পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় বাসটি। এ সময় তিন বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন প্রায় ১২ বাসযাত্রী।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, মালবাহী ট্রাকটি নষ্ট হয়ে যাওয়ায় পথে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে লাবিবা পরিবহনের বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বাস ও ট্রাক আমাদের হেফাজতে আছে। বেশ কিছু বাসযাত্রী আহত হয়েছেন। তাদের ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...