রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ওমান সাগরে গোসল করতে নেমে

ফটিকছড়ির দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের দেশ ওমান সাগরে গোসল করতে নেমে ফটিকছড়ির আব্বাস (২৫ ) ও আজাদ (২০) নামে দুই ভাইয়ের মর্মান্তিতিক মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরে সাগরের পানিতে ভাসমান অবস্থা থেকে দুুই সহোদরের লাশ উদ্ধার করেছে ওমান পুলিশ।

নিহত দুই ভাই উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের চাঁদগাঁও পাড়ার মৃত আহমদ হোসেনর পুত্র। তারা এখনো অবিবাহিত। পরিবারে ছয় ভাইয়ের মধ্যে আব্বাস দ্বিতীয় এবং আজাদ চতুর্থ।

জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে তারা ওমানের হামিরিয়া এলাকায় বসবাস করেন। কয়েকমাস পূর্বে দেশে এসে তাদের পিতা মারা গেলে পরিবারের সবাই দেশে আসে। সম্প্রতি মাকে রেখে আব্বাস ও আজাদ ওমান চলে যান।

সোমবার স্থানীয় সময় রাত তিনটার দিকে বন্ধুদের সাথে সাগর পাড়ের শিফা এলাকায় আড্ডা দিতে যান তারা।

এক পর্যায়ে দুই ভাই সাগরে গোসল করতে নামলে ভাটার টানে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা খোঁজাখুঁজির করে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পানিতে ভাসমান অবস্থায় দুইজনের লাশ উদ্ধার করে।

এদিকে, প্রবাসী দুই তরুনের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।গজ

উল্লেখ্য- বিগত দুই সপ্তাহে উপজেলার ধর্মপুরে দুইজন,ফটিকছড়ি পৌরসভায় একজন এবং নাজিরহাট পৌরসভায় তিনজনসহ মোট ৬ রেমিটেন্স যোদ্ধা প্রবাসের মাটিতে অকাল মৃত্যুবরণ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...