শনিবার, ১ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে দেশের মানুষ উন্মুখ: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। আবারও তারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে। আপনি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাবেন, যেটা হবে উন্নত বাংলাদেশ। সেই দিন আর দূরে নেই।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক অংশের উদ্বোধন উপলক্ষ্যে এ সুধী সমাবেশের আয়োজন করে সেতু বিভাগ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছিলেন সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে। আমি ঘুরে দেখেছি, আপনি ১৫ বছরে যেভাবে বাংলাদেশকে আলোকিত করেছেন, দেশের মানুষ মনে করে, আপনি যত দিন বেঁচে থাকবেন, ততদিনই বাংলাদেশ আলোকিত থাকবে, এগিয়ে যাবে দুর্বার গতিতে।

মন্ত্রী বলেন, আমি সব জায়গায় একটি ধ্বনি শুনেছি, শেখ হাসিনার বিকল্প শুধু মাত্রই শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আমি আপনার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা গেলে ঘণ্টার পর ঘণ্টা চলে যাবে। তবুও কথা শেষ হবে না। বঙ্গবন্ধুকে যেভাবে ধারণ করি সেভাবেই গভীর শ্রদ্ধার সঙ্গে আপনারা দুই বোনকে হৃদয়ে ধারণ করি।

তিনি বলেন, ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন। সেটা যে কতটা আবশ্যকীয় তা আজ সবাই অনুধাবন করছেন। আমাদের নতুন প্রজন্ম মাথা উঁচু করে বলতে পারবে বঙ্গবন্ধুর দেশ, বাংলাদেশের মানুষ আমরা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেজগাঁও বা পুরান ঢাকা থেকে কিংবা ঢাকার যেকোনো অঞ্চল থেকে এয়ারপোর্ট যেতে এক ঘণ্টা সময় লাগত। আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হলো। এখন ১০ মিনিটের মধ্যে এয়ারপোর্ট পৌঁছানো যাবে।

তিনি বলেন, আমি পৃথিবীর যেখানেই গিয়েছি সেখানেই প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা শুনেছি। সবাই জিজ্ঞাসা করেন, কীভাবে একটা অনুন্নত দেশ, ২০০৮ সালে যেখানে মাত্র ৫৬০ ডলার ছিল মাথাপিছু আয়, সেখান থেকে টেনে সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আকাশচুম্বী। তিনি যা বলেন, তাই তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দেন বলেই দেশের মানুষ হৃদয় দিয়ে প্রধানমন্ত্রীকে ভালবাসে।

প্রধানমন্ত্রীকে ভিশনারি নেতা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেনরি কিসিঞ্জারের উক্তি ছিল, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। সেই দেশের রাষ্ট্রপ্রধান বলছেন, যদি কিছু দেখতে চাও, দেশকে যদি উন্নত করতে চাও, তাহলে বাংলাদেশে যাও। শেখ হাসিনার দেশে যাও। এটাই প্রধানমন্ত্রীর দক্ষতা, কৌশল।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমারে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে নাফ নদীকে রক্তে রঞ্জিত করার দৃশ্য দেখেছিলাম।

সেদিন আমরা কিংকর্তব্যবিমূঢ় ছিলাম। আপনি বলেছিলেন, আসতে দাও, আমরা যদি খেতে পারি, তাহলে ওদেরও খেতে দিতে পারব, শেয়ার করব। সেদিন থেকে আপনি মাদার অব হিউমিনিটি নামে দীক্ষিত হয়েছেন। আমরা এখন মাথা উঁচু করে চলতে পারি।

বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা আপনি চালু করে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। সে কারণে আজকে দেশের মানুষের গড় আয়ু ৭৩ চলে এসেছে।

উল্লেখ্য, ঢাকা শহরের ওপর দিয়ে নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ফেজ আজ বিকেল সাড়ে ৩টায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...