শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৯১

চট্টগ্রাম নিউজ ডটকম

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬৯ জনের মৃত্যু হলো।

এছাড়া উল্লেখিত সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৯১ জন নতুন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ১৩৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ২৯১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২০ জন। ঢাকার বাইরের এক হাজার ৩৭১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৩৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ১৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৬ হাজার ২৪৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬২ হাজার ৮৮৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৩৪৬ জন। ঢাকায় ৫১ হাজার ৯৯২ জন এবং ঢাকার বাইরে ৫৮ হাজার ৩৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

আরও পড়ুন

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...