চট্টগ্রামের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ এমপি।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মনির আহমেদ এর সভাপতিত্বে ইমাম হোসেন নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকু, কর্মসংস্থান সম্পাদক নইমউদ্দিন খান, মোসলেহ উদ্দিন লিটন, মাহমুদুল হক আবু, আবুল হাশেম মুরাদ, ফরহাদ খান ইরফান, এইচ এম রাফান, সোহেল রহমান প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। দোয়া শেষে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
