শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আনোয়ারায় সাপমারা খালের বাঁধ অপসারণের দাবিতে কৃষকদের বিক্ষোভ

টানেল সার্ভিস এরিয়ায় বাঁধে ক্ষতিগ্রস্ত হচ্ছে ৫ হাজার কৃষক

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের  সাপমারা খালে দেয়া বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। রবিবার (২৭ আগস্ট) বিকালে ফুলতলা মৌজা অংশে স্থানীয় শতাধিক কৃষক এই বিক্ষোভ করেন।

দেখা যায়, উপজেলার রায়পুর ও বারশত ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে প্রায় দশ কিলোমিটার সাপমারা খাল। খালটি একদিকে বঙ্গোপসাগরে অন্যদিকে শঙ্খ নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে। দুই ইউনিয়নের অন্তত ৫ হাজার কৃষক চাষাবাদ করতে এই খালের জোয়ার ভাটার পানির উপর নির্ভরশীল। বর্তমানে বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তার জন্য বারশত ইউনিয়নের ফুলতলা মৌজায় চলছে নৌবাহিনীর জন্য আবাসিক প্রকল্পের নির্মাণ কাজ।

চায়না কোম্পানি ফোর সি থেকে সাব ঠিকাদার হিসেবে মোনায়েম কন্সট্রাকশান আবাসিক প্রকল্পটি বাস্তবায়ন করছেন। গত বছর খানেক আগে সাপমারা খালের ফুলতলা মৌজা অংশে সেতু নির্মাণ করতে খালে ছয় মাসের জন্য বাঁধ দেয় মোনায়েম কন্সট্রাকশন। এতে স্থানীয় মৎস্যজীবীদের মাছ ধরতে সাগরে যাতায়াতের অসুবিধার জন্য ৫৫ মৎস্যজীবীকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দুই লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করে আসছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এই ৫৫ জন জেলের নামের তালিকা মোনায়েম কন্সট্রাকশনকে প্রদান করেন বলে জানা গেছে।

সম্প্রতি অতি বৃষ্টিতে রায়পুর এবং বারশত ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেলে সাপমারা খাল দিয়ে পানি চলাচল করতে না পারায় স্থানীয় কৃষকদের ব্যাপক ক্ষতিসাধন হয়। অর্ধশত মাছের প্রজেক্টের মাছ বৃষ্টির জলাবদ্ধ পানিতে চলে যায়। ফলে এ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। টানেল সার্ভিস এরিয়ায় সৃষ্ট বাঁধে ক্ষতিগ্রস্ত হয় ৫ হাজার কৃষক।

রোববার স্থানীয় শতাধিক কৃষক সাপমারা খালের ফুলতলা এলাকায় বিক্ষোভ করেন। এ সময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম, চায়না ফোর সি কোম্পানি ও সাব ঠিকাদার মোনায়েম কন্সট্রাকশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, সাপমারা খালটি এই এলাকার কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এক বছর ধরে বাঁধ দিয়ে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে জলাবদ্ধতার কারণে হাজার হাজার কৃষক তাদের চাষাবাদ করতে পারছে না। আজকে স্থানীয় কৃষকরা বাঁধ এলাকায় বিক্ষোভ করার খবর পেয়ে আমরা পরিদর্শনে আসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন জানান, আমি সাপমারা খালের ফুলতলা মৌজায় বাঁধের স্থান পরিদর্শন করেছি। এ বিষয়ে প্রকল্পের ডিপিডি স্যারের সঙ্গে কথা বলেছি। উনি আজকে সরেজমিন পরিদর্শন করে বাঁধ অপসারণের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...