ফটিকছড়িতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা সদর বিবিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বির রাহমান সানি ও সহকারী কমিশনার(ভূমি) এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাজারের ৭ দোকানদারকে পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৫ হাজার টাকা জরিমানা প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।
একই সাথে দ্রব্যমূল্যের দাম ঠিক রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহায়তা করেন ফটিকছড়ি থানা পুলিশের একটি টীম।
