শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ৭ মাস বয়সী শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শামীম মাহমুদ ওরফে জহিরুল ইসলাম ওরফে বাপ্পীকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (১৮ আগস্ট) নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাপ্পী ফেনীর দাগনভূঁইয়া থানার দক্ষিণ করিমপুর গ্রামের আবদুল মান্নান ওরফে নবিউল হকের ছেলে।

র‌্যাব জানায়, ২০১৬ সালে বাপ্পী ও আসমা নামের আরেক নারী স্বামী-স্ত্রী পরিচয়ে পতেঙ্গা থানার ভিকটিমের বাবা হাবিবুর রহমানের বাসায় সাবলেট ভাড়া নেয়। এর প্রায় একমাস পর সকাল ৭টার দিকে হাবিবুর রহমানের ৭ মাস বয়সী শিশুকে তারা কৌশলে অপহরণ করে নিয়ে যায়। পরে বাপ্পী ভিকটিমের বাবা হাবিবুর রহমানের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। হাবিব বিকাশের মাধ্যমে বাপ্পীকে ৫ হাজার টাকা পাঠায় এবং বিষয়টি পতেঙ্গা থানা পুলিশকে জানায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে নগরীর কর্নেল হাট এলাকা থেকে বাপ্পীকে আটক করে। পাশাপাশি আলাউদ্দিন ও পাতানো স্ত্রীকে আসমাকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা পতেঙ্গা থানায় মামলা করেন। মামলার ৬ মাস পর আসামি বাপ্পী জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যায়। পরে তার অনুপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শামিম মাহমুদ প্রকাশ জহিরুল ইসলাম বাপ্পি নগরের ইপিজেড থানার আকমল আলী রোড খালপাড় এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...