গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন,সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে সেখানে বিএনপিও আসবে। সেখানে জনগন আওয়ামী লীগকে নির্বাচিত করবে। কারণ আমরা দেশকে উন্নয়নের মাধ্যমে পাল্টে দিয়েছি। আমরা পিছিয়ে যাবনা আর আমরা বিশ্ব নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো অনেকদূর এগিয়ে যাব। বাংলাদেশ এগিয়ে যাবে।
১৫ আগষ্ট কালো রাত্রির কথা স্মরণ করে তিনি বলেন , পৃথিবীতে অনেক রাষ্ট্র প্রধানকে হত্যা করা হয়েছে। তবে এভাবে পুরো পরিবারসহ কোন রাষ্ট্রপ্রধানকে হত্যার কোন নজির নাই। এটা আমাদের জন্য বড় দুঃখের লজ্জার এবং ক্ষোভের। ৩০ লাখ শহীদ ও মা বোনের ইজ্জতের বিনিময়ে বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করেছে। এটি এগিয়ে যাবে পিছনে থাকাবে না আর। আগস্ট শোকের মাস এই শোককে আমাদের শক্তিতে রুপান্তর করতে হবে।
শুক্রবার (১৮ আগস্ট) উপজেলার কালাবিবি দীঘি মোড়ে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বাংলাদেশ সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে আরো বলেন, উন্নয়ন হচ্ছে আজ বাংলাদেশ বদলে গেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর ইমরান খানের উল্লেখ করে তিনি বলেন, ইমরান খান ক্ষমতা আসার পর বলছিলেন তিনি সিঙ্গাপুর করে দিবেন বলছিলেন কিন্তু তারা বাংলাদেশ করতে করে দিতে বলছিলেন। আজ পদ্মাসেতু হয়েছে, টানেল হচ্ছে মহাসড়ক হচ্ছে এক কথায় বাংলাদেশের চেহেরা পাল্টে গেছে। এই অগ্রযাত্রা থামতে দেয়া যাবে না। বাংলাদেশ অনেকদূর এগিয়ে যাবে। বাংলাদেশ আর হাওয়া ভবনে ফিরে যাবে না।
আগামী নির্বাচন ও বিএনপি জামাতের সমালোচনা করে তিনি বলেন, তারা আজ সরকার পতনের হুমকি দেয়। কত ঈদ , কত পূজা গেল কয় তাদের আন্দোলন? এখন আন্দোলন সংগ্রাম কি আওয়ামী লীগ বুঝে। আওয়ামী লীগ যদি পতন করতে হয় তাহলে জমজমের পানিতে পবিত্র হতে হবে তাদের। বাংলাদেশের মানুষ জানে বিএনপির তৈরি হাওয়া ভবন কি জিনিস। দুর্নীতিকে বাংলাদেশের মানুষ কোনদিন প্রশ্রয় দিবে না। আমাদের সোচ্চার হতে হবে। আমাদের সজাগ থাকতে হবে আগামীতে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান।
প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান বলেন, শোকে আমরা এখন শক্তিতে পরিণত হতে যাচ্ছি। আজ প্রতিটি ঘরে ঘরে মুজিবের রব উঠেছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে তার স্বপ্নকে ধূলিসাৎ করতে চেয়েছিল তারা । কিন্তু আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই সোনালী স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।
বিএনপিকে একটি খুনী সন্ত্রাসী দুর্নীতিবাজ দল উল্লেখ করে তিনি বলেন, এই দলের বিরুদ্ধে আওয়ামীলীগের প্রতিটি সদস্যকে সজাগ থাকতে হবে। তাদের কে রাজনৈতিকভাবে প্রতিরোধ করতে হবে।
উপজলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীনের সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি জাফর উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক, ফজলুল করিম চৌধুরী বাবুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ছৈয়দসহ উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
