বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বান্দরবানে বন্যায় এলজিইডি’র সড়কের ক্ষতি শত কোটি টাকা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে স্মরণকালের ভয়াবহ বন্যায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারনে বান্দরবান জেলা সদরের সাথে জেলার প্রায় সবগুলো উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে, সড়কের উপর পাহাড় ধস, সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে মাঝে বৃহৎ আকারের ফাটল, সড়কের পাশে মাটি সরে গিয়ে রাস্তার একপাশ পুরোপুরি ধসে যাওয়ার এমন সব দৃশ্য চোখে পড়বে জেলার লামা সুয়ালক সড়ক,হলুদিয়া ভাগ্যকুল সড়ক,থানচি বলিপাড়া সড়ক,রুমা পলিকা পাড়া সড়ক,আলীকদম টু দোছড়ি সড়ক,নাইক্ষ্যংছড়ি টু আলীকদম সড়ক,নাইক্ষ্যংছড়ি টু তুম্ব্রু সড়ক,গাজালিয়া টু ফাইতং সড়ক,রোয়াংছড়ি, কালাঘাটা, তারাছা সড়ক,লিরাগাও সড়ক,খানসামা, বাগমারা সড়ক সহ আরো গুরুত্বপূর্ণ কিছু সড়কে।

বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর দেয়া তথ্য মতে জেলায় টানা সাত দিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে এলজিইডির ইনভেনটরি ভুক্ত জেলা সদর ও উপজেলায় মিলিয়ে ৯০০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে ৩০০ কিলোমিটার পাকা সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়াও বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি,বান্দরবান এর উপ-পরিচালকের সরকারি বাসবভন, কার্যালয়ের ব্যবহৃত টেস্ট ল্যাবের মূল্যবান যন্ত্রাংশ, আসবাবপত্র, কর্মকর্তাদের ব্যবহৃত সরকারি মোটরসাইকেল ও রাস্তার নির্মানকাজে ব্যবহৃত রোলার।যার ক্ষতির পরিমান প্রায় বিশ লক্ষ টাকারো বেশি।

এদিকে সরজমিনে জেলার রোয়াংছড়ি, কালাঘাটা, লিরাগাও,খানসামা,বাঘমারা সহ কয়েকটি এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের ক্ষতির বিষয়ে স্থানীয় বসবাসকারী জনসাধারণের সাথে কথা বল্লে তারা জানায় দীর্ঘ ৭ দিনের বৃষ্টিপাত,পাহাড়ি ঢল ও বন্যার কারনে পাহাড়ি রাস্তার মাটি সরে গেছে কয়েকটি স্থানে,এখন উপজেলা হতে কৃষিজাত পণ্য পরিবহনের ক্ষেত্র অনেক সময় নৌ পথ ব্যবহার করা লাগছে,নৌ পথে পণ্য আনায়ন ও যাতায়াত অনেকটা ব্যয়বহুল হওয়ায় বিপাকে পরেছেন তারা ,খুব দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা না হলে স্থানীয় বসবাসকারী জনসাধারণের যাতায়াতের অসুবিধার পাশাপাশি অভ্যন্তরীন ব্যবসা বানিজ্যের উপর এর বিরুপ প্রভাব পড়বে বলে জানিয়েছেন তারা।

এদিকে রোয়াংছড়ি উপজেলার স্থানীয় বাসিন্দা সাংবাদিক মং খিং মারমা জানান এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার কয়েকটি ব্রীজ, কালভার্ট সহ বেশ কয়েকটি ইটের রাস্তা ও পিচের রাস্তা,এ সকল রাস্তা ব্যবহার করে স্থানীয় বাসিন্দারা জেলায় যাতায়াত করতেন,এদিকে বন্যায় রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ার কারনে খুবই অসুবিধায় আছেন তারা।

এদিকে গত ১৩ই আগস্ট জেলা আইনশৃঙ্খলা সভায় বন্যা পরিস্থিতিতে জেলার যোগাযোগ ব্যবস্থার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপন করে তার সঠিক তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট বিভাগ গুলোকে নির্দেশনা প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়ে বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার দৈনিক ভোরের দর্পণ কে জানান গত ৩৮ বছরেও এমন বন্যা পরিস্থিতি হয় নি।বিগত সময়ের কোন বন্যায় এত বড় ক্ষয়ক্ষতি হয়নি রাস্তাঘাটের।তিনি বলেন ইতিমধ্যে মাঠ পর্যায়ে বন্যায় সার্বিক ক্ষয়ক্ষতির তালিকা করা হয়েছে,তা পর্যালোচনায় দেখা যায় ইনভেনটরি ভুক্ত ৯০০ কিলোমিটার পাকা রাস্তার মধ্যে ৩০০ কিলোমিটার পাকা রাস্তাই প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতের জন্য ১৫০ কোটি টাকা লাগবে এছাড়াও এলজিইডি নিজস্ব কার্যালয় ও পরিক্ষণ ল্যাব,গাড়ি ও স্থাপনারো ক্ষয় ক্ষতি হয়েছে ২০ লক্ষ টাকার মতো।

খুব দ্রুততম সময়ে প্রকল্প গ্রহণের মাধ্যমে জেলা ও উপজেলার ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা মেরামতের উদ্যোগ গ্রহণ করে যোগাযোগ ব্যবস্থা আবারো স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...