শনিবার, ১৫ আগস্ট ২০২৬

যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে জাতীয় শোক দিবস পালিত

চট্টগ্রাম নিউজ ডটকম:

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামে আজ স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 উপজেলার সংবাদদাতার জানান-

রাউজান : জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সাংসদ ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদ, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান পৌরসভা, রাউজান উপজেলা মুক্তিযোদ্বা সংসদ, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, রাউজান থানা, রাউজান হাইওয়ে থানা, রাউজান প্রেস ক্লাব, রাউজান উপজেলা স্কাউটসসহ শিক্ষা প্রতিষ্টান।

পুস্পস্তবক অর্পণ শেষে রাউজান উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। পরে রাউজান উপজেলা পরিষদ হলে আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল।

রাউজান উপজেলা নির্বাহি অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদয়ানুল ইসলাম, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা কৃষি অফিসার মাসুম কবির, প্রমুখ।

এছাড়া ও রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।

ফটিকছড়ি : মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। পরে এক শোক র্যালী বিবিরহাট বাজার প্রদক্ষিণ করে।দুপুরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে শহীদ শফিকুন নূর মাওলা বীর প্রতীক গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ১৪ দলীয় জোট নেতা ও ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা এমপি খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাঈল হোসেন।

মাস্টার নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী, ফটিকছড়ি থানার ওসি মীর নুরুল হুদা,মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম খায়রুল বশর, আমিনুল হকসহ আরো অনেকে।

এদিকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দিনটি পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন,দোয়া – মিলাদ ও আলোচনা সভা।এছাড়া উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য ভাবে দিনটি পালন করে।

 

: দিবসটি উপলক্ষ্যে সকাল থেকে উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো খতমে কুরআন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপন, র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেন।

এদিন সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন আনোয়ারা উপজেলা প্রশাসন। এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা। এরপর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় উপজেলার কর্মরত সাংবাদিক বিভিন্ন ক্রিড়া ও সামাজিক সংগঠন।

এরপর সকাল সাড়ে ১০টায় বৃক্ষ রোপন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালী, উপজেলা মিলনায়তনে কালোব্যাজ ধারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচীতে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আল মুমিন, আনোয়ারা সার্কেল এএসপি কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, কৃষি কর্মকর্তা মোঃ রমজান আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হক, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ সোহেল আহমেদ, ফায়ার সার্ভিসের (ইনচার্জ) বেলাল হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাঙ্গুনিয়া  : এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনভর আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, পৌরসভা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও উপজেলা ছাত্রলীগসহ উপজেলা পর্যায়ের ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম, রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্তী, রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় এই উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...