শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে: দীপংকর তালুকদার

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কারনে আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীদের  ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ও যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা  এর সঞ্চালনায়

এসময়   বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক  মো: হানিফ, সদস্য আশীষ কুমার চাকমা নব,  কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র  সহ সভাপতি প্রকৌশলী থোয়াই চিং মং মারমা,  যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব,  সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন,  রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার,  চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হক কচি, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়েশ্লিমং চৌধুরী, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার আলম, কাপ্তাই উপজেলা  যুবলীগের সাধারণ সম্পাদক  তানভীর আহম্মেদ ছিদ্দিকী, উপজেলা শ্রমিক লীগের  সভাপতি মো: শহীদুল্লা বাপ্পি, কাপ্তাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  একরামুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী মনোয়ারা জাহান,   উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক  মোস্তাক ভান্ডারী,  মহিলা যুব লীগের যুগ্ম আহবায়ক পারভিন আক্তার, ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন, কর্ণফুলী সরকারি  কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মামুন।

আলোচনা সভায় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীপ্তিময় তালুকদার, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সহ সভাপতি  কাজী মাকসুদুর রহমান বাবুল, সহ সভাপতি বির্দশন  বড়ুয়া, সহ সভাপতি সুব্রত বড়ুয়া, কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীন  সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এর আগে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এদিন বিকেল  ৪ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরে শোক র‍্যালী বের করা হয়। শোক র‍্যালীতে নেতৃত্ব দেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার। এসময় রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এবং  এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...