শনিবার, ২২ আগস্ট ২০২৬

বোয়ালখালী উপজেলা আ'লীগের জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তরা

‘শেখ হাসিনার বিরুদ্ধে দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

এ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে বিপুল ভোটে বিজয়ের জন্য আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা পেছনের দরজা দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় বসতে স্বপ্নে বিভোর। তাই, আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।

আজ (১৪ আগস্ট) সোমবার বিকাল ৩ টায় স্থানীয় গোমদণ্ডী পাইলট স্কুলের হল রুমে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা নোমান আল মাহমুদ।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য নোমান আল মাহমুদ এমপি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে।

কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে পরিশ্রম করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে উন্নতির উচ্চমাত্রায় নিতে কাজ করছেন।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে মফিজুর রহমান বলেন, জাতির পিতার খুনীদের বিদেশ থেকে এনে অবিলম্বে রায় কার্যকর করতে হবে।

জাতির জনকের শাহাদত বার্ষিকীতে শোককে শক্তিতে পরিণত করে আগামীতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে।

আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করতে হবে।

শোক সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস এম আবুল কালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মান-সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, সাবেক তথ্য গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, আওয়ামী লীগ নেতা নেতা এস এম সেলিম, রেজাউল করিম বাবুল, শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, শফিকুল আলম, শফিউল আলম, শাহাদাৎ হোসেন, আবদুর রউফ, শেখ শহিদুল আলম, চেয়ারম্যান বেলাল হোসাইন, মোহাম্মদ মোকারম, এস এম জসিম উদ্দিন, শফিউল আলম সেফু, আবদুল মান্নান রানা, কাজী শারমিন সুমী, এস এম বোরহান উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠানের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...