শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আমি না খেলেও বন্যা কবলিতদের না খাইয়ে রাখবো না- লামায় পার্বত্য মন্ত্রী 

বান্দরবান প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আমি বীর বাহাদুর না খেয়ে থাকবো, কিন্তু বন্যা কবলিত বান্দরবানের, লামা-আলীকদমের কোনো মানুষকে না খাইয়ে রাখবো না।

বন্যা পরবর্তী সোমবার ১৪ আগস্ট সকালে লামায় নগদ অর্থ ও ত্রান বিতরণ অনুষ্ঠানে দুর্যোগ কবলিত মানুষের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন তিনি।

বন্যা পরবর্তীতে মানুষের পাশে ছুটে এসে দু:সময়ের বন্ধু হয়ে লামা পৌরসভার উদ্যােগে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় এবং বান্দরবান জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত ত্রান সহায়তা অনুষ্ঠানে মন্ত্রী সবাইকে ধৈর্য্যশীল হয়ে মহান সৃষ্টি কর্তাকে স্মরন করার আহ্বান জানান।

দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে থেকে কাজ করার জন্য প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, লামাবাসী কঠোর পরিশ্রমী একজন মেয়র পেয়েছেন। মেয়র জহিরুল ইসলামের প্রশংসা করে মন্ত্রী আরো বলেন, ” তার অক্লান্ত শ্রমে নাগরিক জীবনে যেমন দুর্বিষহ কেটে উঠছে, তেমনি লাগাতার প্রচেষ্টা পৌরবাসীর উন্নয়নে বড় বড় প্রকল্প অনুমোদন হয়েছে।

দায়িত্বশীলতার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন,” জনগনের প্রতি জহিরের ভালোবাসায় বলে দেয় এমপি হওয়ার যোগ্যতা রাখে সে”। দুর্যোগ হ্রাসে মন্ত্রী বলেন, পাহাড়, গাছ কর্তন, পাথর উত্তোলন বন্ধ, ছড়া-নদী রক্ষা না করায় দুর্যোগ ব্যাপকতা পাচ্ছে।

কৃষকের জন্য পূনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ জনকে নগদ ৫ হাজার টাকা করে ১০ লক্ষ টাকা এবং ২৮০০ জন বন্যা কবলিত জনসাধারণের মাঝে ১০ কেজি করে চাউলের প্যাকেট তুলে দেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পৌর মেয়র মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে , ত্রাণ বিতরণ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা।

উল্লেখ্য গত সপ্তাহে স্মরনকালের ভয়াবহ বন্যায় লামা পৌরসভাসহ উপজেলায় ব্যাপক ক্ষতি সাধিত হয়।এরই প্রেক্ষিতে লামা সফরে যান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...