শনিবার, ১৫ আগস্ট ২০২৬

“দুর্যোগ কাটাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন”:বিভাগীয় কমিশনার 

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.তোফায়েল ইসলাম বলেছেন, সাতকানিয়ায় এ রকম বন্যা অতীতে কেউ দেখেনি। আগামীতে এরকম হবে না, তা বলা যাচ্ছে না। বন্যা পরবর্তী বিশুদ্ধ পানির সংকট বেড়ে যাবে, মানুষ রোগাক্রান্ত হবে। এজন্য মানুষের পাশে থাকতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হবে। দুর্যোগ কাটাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ দুর্যোগকে সুযোগ মনে করে যাতে কেউ সংকট তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে

সোমবার(১৪ আগস্ট ) দুপুরে সাতকানিয়া উপজেলার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বিভাগীয় কমিশনার তোফায়েল আরও বলেন, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। গতকালও (রোববার) ৫০০ বান্ডিল ঢেউ টিন ও ১৫ লাখ নগদ টাকা বন্যা দুর্গতদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আজও ২০ মেট্রিক টন চাল দেওয়ার ঘোষণা করছি। এছাড়া এস আলমের পক্ষ থেকেও ৫ লাখ টাকা দেওয়া হয়েছে।

এটা নিয়ে নয়-ছয় করলে হবে না। এ ত্রাণ যদি যথাযথভাবে বন্টন হয়, তাহলে আরও বরাদ্দ দেওয়া হবে। বানভাসিদের পুনর্বাসনের জন্য সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাটও পর্যায়ক্রমে ঠিক করে দেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত সিদ্দিকী সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস। বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এম. এ মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার পারভেজ সারোয়ার হোসেন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। সভা শেষে বিভাগীয় কমিশনার বাজালিয়া ইউনিয়নে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...