শনিবার, ২২ আগস্ট ২০২৬

বিয়ের স্ট্যাটাস দিয়ে অপুর দুঃখ প্রকাশ

বিনোদন ডেস্ক

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই অপু বিশ্বাসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বায়োর রিলেশনশিপ স্ট্যাটাস ‘সিঙ্গেল’ লেখা। কিন্তু হঠাৎ-ই তাক লাগালেন ঢাকাই সিনেমার নায়িকা।

রোববার (১৩ আগস্ট) বিকাল ৩টা ৪৫ মিনিটে তার ফেসবুক প্রোফাইলের ‘সিঙ্গেল’ স্ট্যাটাস বদলে লিখে দিলেন ‘গট ম্যারেড’। বৃষ্টিমুখর দিনে বাজ পড়ার মতোই খবর!

যেহেতু সিঙ্গেল মাদার, সেহেতু বিয়েবন্ধনে বাঁধা পড়াটাই স্বাভাবিক। যদিও সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে অনেকেই আশা করেছিলেন ফের বুঝি শাকিবে ফিরছেন অপু। কিন্তু সেই সম্ভাবনা এক ঝটকায় উড়ে গেল তার এই স্ট্যাটাসে।

অবশ্য অনেকেই ধরে নিয়েছেন, অপুর প্রোফাইল হ্যাক হয়েছে; কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও অপুর এ ভাসমান অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে দিয়েছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত হতে যোগাযোগ করা হয় অপু বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, মজা করেছি, হ্যাক হয়নি। আমি নিজেই এ অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এজন্য আমি সবার কাছে দুঃখিত।

প্রসঙ্গত, শাকিব খান ইতোপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সেই সূত্রে নিজের স্পাউস হিসেবে অপু বিশ্বাস ও পুত্র জয়কে নিয়ে যাচ্ছেন সেই দেশে। হয়তো সেখানেই ফের সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারা। যেটায় ছেদ পড়েছিল ২০১৮ সালে; বিবাহবিচ্ছেদের মাধ্যমে।

২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব-অপু। তবে দুজনেই খবরটি চেপে রাখেন। ২০১৬ সালে কলকাতায় তাদের সন্তান জয়ের জন্ম হয়। এরপর ২০১৭ সালে একটি টিভি লাইভে এসে হাটে হাঁড়ি ভাঙেন অপু। সন্তানসহ হাজির হয়ে সব কিছু প্রকাশ্যে আনেন। এ ঘটনায় ক্ষুব্ধ হন শাকিব। অপুর সঙ্গে বাড়ে দূরত্ব। যেটার ফলস্বরূপ তারা বিবাহবিচ্ছেদ করেন।

যদিও অপু বিশ্বাস তার নিকটজনদের কাছে এখনো বলতে চান, তাদের মধ্যে বিচ্ছেদই হয়নি!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

আরও পড়ুন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...