শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আনোয়ারার ডিএপিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মোহাম্মদ রিয়াদ হোসেন :

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর নিয়ন্ত্রনাধীন ডাই আমোনিয়াম ফসফেট(ডিএপি) ফার্টিলাইজার লিমেটেড এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হামিদুল্লাহ বিশ্বাস(৩৭) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার ( ১০ আগস্ট) বিকেল ৫ টার দিকে কারখানার ব্যাগিং শাখায় বিদ্যুৎ এর লাইন কাজ করার সময় এই দুর্ঘটনা হয় বলে জানান ডিএপি কর্তৃপক্ষ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে আটটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামিদুল্লাহ নাটোর জেলার সিংড়া উপজেলার বাসিন্দা। সে ডিএপি কারখানা প্ল্যান্ট- ২ বিদ্যুৎ শাখায় কর্মরত মাষ্টার টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিকাল পাঁচটার দিকে ব্যাগিং শাখায় মেশিনের একটি বেল্ট ছিড়ে যাই। সেটি মেরামত করে বিদ্যুৎ এর লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে (ডিএপি) ফার্টিলাইজার লিমেটেড এর ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) মোঃ আলমগীর জলিল বলেন , বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি শুনেছি। অফিসিয়াল কাজে বাইরে আছি । চট্টগ্রাম গেলে বিস্তারিত জানতে পারবো।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে( ডিএপি) ফার্টিলাইজার লিমেটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল হাকিম বলেন , লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু বিষয়ে শুনেছি ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...