সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দ্রুততম সময়ে নগরীকে স্বাভাবিক করতে কাজ চলছে: মেয়র রেজাউল

নিজস্ব প্রতিবেদক

দ্রুততম সময়ে নগরীর যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক করতে কাউন্সিলর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মীদের সমন্বয়ে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বহদ্দারহাটের হক মার্কেট প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সোহেলের উদ্যাগে রেকর্ড বৃষ্টিতে গৃহবন্দি ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।

মেয়র রেজাউল বলেন, করোনা মহামারীর সময় যেভাবে সবাইকে সাথে নিয়ে ঝাপিয়ে পড়েছি সেভাবে এবারও কাউন্সিলরদের সাথে নিয়ে পানিতে গৃহবন্দি হওয়া মানুষদের বাসায় ত্রাণ পৌঁছে দিচ্ছি।

“পিচঢালা রাস্তার সবচেয়ে বড় শত্রু জমে থাকা পানি। প্রবল বর্ষণে নগরীর প্রচুর রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ রাস্তার জরিপ সম্পন্ন করে বুধবার থেকে একমাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। শীঘ্রই আমরা চট্টগ্রামের অন্যান্য সংস্থাগুলোর সাথে বসে চট্টগ্রামের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে করণীয় নির্ধারণ করব।”

চট্টগ্রামে গত ৩০ বছরের মধ্যে এবার রেকর্ড সর্বোচ্চ বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগা নাগরিকদের মাঝে রোববার থেকে মেয়র রেজাউলের পক্ষে ত্রাণ বিতরণ করছেন কাউন্সিলররা।

এছাড়া চসিকের পক্ষ থেকে প্রত্যেক কাউন্সিলরকে ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে যা থেকে কাউন্সিলররা জলাবদ্ধতায় সঙ্কটে থাকা নাগরিকদের ত্রাণ পৌঁছে দিচ্ছেন।

৪ নং চান্দগাঁও ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক, লায়ন এম আশরাফুল আলমসহ স্থানীয় এলাকাবাসী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...