সোমবার, ৪ মে ২০২৬

হাটহাজারীকে ভূমিহীন-গৃহহীন পুনর্বাসিত উপজেলা ঘোষণা

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এ শ্লোগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় হাটহাজারীতে ২৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৯আগস্ট) উপজেলা চত্বর প্রাঙ্গনে এ অনুষ্ঠান থেকে হাটহাজারী উপজেলাকে শতভাগ ভূমিহীন-গৃহহীন পুনর্বাসিত উপজেলা ঘোষণা করা হয়েছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এসময় প্রধান অতিথি মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় চতুর্থ ধাপ ও বরাদ্দের সর্বশেষ ১৯ টি ঘরের দলিল ও চাবি ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের হাতে হস্তান্তর করেন।

শিক্ষক শিমুল মহাজনের সঞ্চালনায় এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।।

উপজেলা সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে এ উপজেলায় আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের মাঝে ১ম ধাপে ১৫ টি, দ্বিতীয় ধাপে ১০ টি, তৃতীয় ধাপে ২৩৬ টি ও বুধবার ১৯ টিসহ বরাদ্দকৃত মোট ২শ ৮০ টি ঘর হস্তান্তর সম্পন্ন করা হয়। এছাড়াও প্রধান অতিথি ২৩ সালে ২৩ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীদের হাতে গাছের চারা তুলে দেন। পরে ফরহাদাবাদ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংস্কারকৃত ‘বালিকা নিবাস’ উদ্বোধন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার নাহার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে চরম...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো দীর্ঘদিনের প্রতিক্ষিত ডায়ালাইসিস সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ৩ মে রোববার সকালে প্রধান অতিথি...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই রাঙামাটিতে  বিক্ষোভে করেছে  ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক...