রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, ভোট সেভাবেই হবে: ভারত

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, ভোট সেভাবেই হবে। সবকিছু তারাই নির্ধারণ করবেন।

তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচন পরিকল্পনামতো হোক, আমরা (ভারত) এমনটা চায়। একই সঙ্গে চায় নির্বাচন হোক শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত।

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশ তৎপর। আন্তর্জাতিক দুনিয়া বিভিন্ন রকম মন্তব্য করছে, পরামর্শ দিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধী দলের তৎপরতাও বেড়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারও অনেক দিন পর মাঠের প্রধান বিরোধী দল বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর বিএনপি নেতারা বলেছেন, তাদের আশা, ভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।

এসব বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হলে অরিন্দম বাগচি বলেন, নির্বাচন ঘিরে ওই দেশে বহু ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। অনেকেই অনেক মন্তব্য করছেন। আন্তর্জাতিক দুনিয়াও অনেক মন্তব্য করছে। কিন্তু ভারত তো ভারতই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশের ঘটনাবলির প্রতিক্রিয়া ভারতের ওপর পড়ে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই প্রসঙ্গে বলেন, বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছানুসারেই হবে। ভারত গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে। তবে এখনই সে বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে ভারত নেই।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি নেতাদের মন্তব্য নিয়ে মুখপাত্র কিছু বলতে চাননি। ভারতের হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক নিয়েও তিনি কোনো মন্তব্য করেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...